৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। পরে তারা রিকশায় মাইক ব্যবহার করে ভাষণটি বাজাতে শুরু করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির ছিলেন, তারা এতে বাধা দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে শেখ তাসনিম আফরোজসহ তিনজনকে রিকশাসহ শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে। পরদিন তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে একটি দল জড়ো হয়েছিল। তারা লাউড স্পিকারে উসকানিমূলক স্লোগান দেয় এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে থানাহেফাজতে থাকা এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের একটি দল তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

