সাংবাদিক আনিস আলমগীর দুদকের মামলায় গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকের আইনজীবী নাজনীন নাহার নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আদালতে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত ওই শুনানি সেদিন থেকে বুধবারে স্থগিত রাখেন। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি জানান।

এর আগে, গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নিয়ে যায়। পরদিন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানি দিচ্ছেন।
ওই মামলার অপর আসামিরা হলেন–অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
মামলায় পরদিন আদালত তাকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে আনিস আলমগীর কারাবন্দি রয়েছেন।
এদিকে, ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করে দুদক। এই মামলার শুনানিও বর্তমানে আদালতে চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

