কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এবং দুবলাগাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের মো. আবু তালেব (৩৪), রংপুরের পীরগাছা উপজেলার সোনাতলা গ্রামের মো. কাইয়ুম মিয়া (৫০), শেরপুর উপজেলার সিংড়াপাড়া গ্রামের মো. ওলিউল্লাহ (২০), শেরপুর উপজেলার দুবলাগাড়ী বনিকপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম সরদার (৫৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজারবিরাট গ্রামের মো. আঃ রাজ্জাক (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কেল্লাপোশী মেলা সংলগ্ন শেরপুর-নন্দীগ্রাম সড়কের বটতলা এলাকা এবং দুবলাগাড়ী বাজারের একটি ফাঁকা জায়গায় একদল অসাধু ব্যক্তি ডাবু নামক জুয়ার আসর বসিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকেলে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। মেলার পরিবেশ সুন্দর রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

