ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “ড. ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাহলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কী আছে?”
মঙ্গলবার হাইকোর্টে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের তদন্ত এবং সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।
শুনানির সময় রিটকারীর আইনজীবীদের উদ্দেশে আদালত আরও বলেন, দেশে সাবেক প্রধান উপদেষ্টার ব্যবসাসহ অনেক কিছু রয়েছে। ফলে তার দেশত্যাগ নিয়ে এমন আশঙ্কার যৌক্তিকতা কী, সেটিও জানতে চান আদালত।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ছিল ‘ফৌজদারি অবহেলা’। এ ঘটনায় ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
একই সঙ্গে রিটে সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও প্রার্থনা করা হয়।
শুনানিতে আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তির বিদেশযাত্রা বন্ধে নির্দেশনা দেওয়ার প্রশ্নে আদালত সতর্ক অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির জন্য আদালত অপেক্ষা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

