স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্বেচ্ছায় এ পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
- Advertisement -
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রেক্ষিতে মীর শাহে আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
- Advertisement -
তার পদত্যাগের পর শূন্য হওয়া পদে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।


