নওগাঁয় মাতৃপূজা অনুষ্ঠিত

বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নওগাাঁর মহাদেবপুর উপজেলার রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ মহাদেপুর শাখার উদ্যোগে মাতৃপূজা উদযাপনে অংশ নেয় নওগাঁ জেলার বিভিন্ন স্কুল কলেজের শীক্ষার্থীরা। এখানে সন্তানরা তাদের জীবন্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আরাধনা করেন।
বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠের পরিচালক অমিত কুমার মন্ডল জয় অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে নওগাঁর বিভিন্ন উপজেলার ৩ শতাধিক সনাতন ধর্মীয় শিক্ষার্থীরা অংশ নেয়। এই অনুষ্ঠানের মধ্যে দেবী দূর্গার আগমনী নৃত্য, রাবন বধ, রুদ্রা নৃত্যানুষ্ঠান, ছোটদের নাটক সহ সনাতন ধর্মীয় বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হয়।
মাতৃপূজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি অজিত কুমার মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এছাড়াও মাতৃপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদবেপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা (বুদু), সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, মহাদেবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুশুম ব্যানার্জী (বাবুল), মহাদেবপুর আ’লীগের সহ: সভাপতি বদিউজ্জামান বদি, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক বিশ্বনাথ অধিকারী গোপাল প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মান্দায় বিএনপির সংবাদ সম্মেলন

পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন

মান্দায় পাখি বেগম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

