পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের এই অবস্থানকে তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত তারা ভেবেচিন্তেই নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় এবং এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ানোই সঠিক পথ। আসিফ নজরুলের মতে, এটি ছিল একটি যথাযথ ও সময়োপযোগী সিদ্ধান্ত।

উল্লেখ্য, বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি এবং বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বৈত মানদণ্ড’ বলে আখ্যা দেন। তাঁর বক্তব্য ছিল, এক দেশের ক্ষেত্রে এক নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
এদিকে আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থের পাশাপাশি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। সংস্থাটি পিসিবিকে সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

একযোগে ১২ স্থানে হামলা: উত্তপ্ত পাকিস্তান, নিহত ৪৭

একযুগ পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান

কোনো সংস্কার হয়নি বলা সঠিক নয়, যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
