চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ৮ ডাকাত আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুই জন ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – মো: নাহিদ (২১), মো: জাহাঙ্গীর আলম (৩৫), মো: সোহেল (২০), আশরাফুল হাসান (২৪), মো: সাইফুল ইসলাম (২৫), মো: রমজান আলী (২৩), ইমরান হোসেন টিপন (২৫) ও মো: রাজিব (২১)।
জানা গেছে, গত (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১০ থেকে ১২ জন ডাকাত চট্টগ্রামের সদর উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর এলাকার বাসিন্দা হাসান ফেরদৌস ও জয়নাল আবেদীনের বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে মালামাল লুট করে।

এর কিছুুদিন পর স্থানীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ১২ থেকে ১৪ জনের একটি দল একইভাবে ডাকাতি করে। এ ঘটনায় সপ্তাহব্যাপী এক অভিযানে ডাকাত দলের ৮ জনকে আটক করে পুলিশ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল উদ্দিন জানান, এক সপ্তাহ যাবৎ অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়েছে। বাকি অপরাধীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

