বগুড়ায় ট্রাকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা, নারী নিহত

বগুড়ায় এক্সকেভেটর মেশিনবাহী দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আসমা বিবি (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আসমা বিবি ছেলে রাজু ও সিএনজি চালক মিঠুন গুরুতর আহত হন।
নিহত আসমা বিবি বগুড়ার গাবতলী উপজেলার কাকইল এলাকার টুকুর স্ত্রী। আহত সিএনজি চালক মিঠুন নওগাঁর রাণীনগর ধনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকাযোগে আসমা বিবি ও তার ছেলে রাজু আহম্মেদ নওগাঁর রানীনগর থেকে বগুড়া আসচ্ছিলেন। এ সময় তারা শিবপুর এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক্সকেভেটর মেশিনবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

অটোরিকশায় থাকা আসমা বিবি ও তার ছেলে রাজু আহমেদ এবং চালক মিঠুন গুরুতর আহত হন। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানাকর কর্তব্যরত চিকিৎসক আসমা বিবিকে মৃত ঘোষণা করেন।
আহত অটোরিকশা চালক মিঠুন ও আসমা বিবির ছেলে রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বগুড়ায় ট্রাকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে আসমা বিবির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেকু মেশিনবাহী ট্রাক পায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

