ফরিদপুরের ভাঙ্গা

গোসলের সময় নিখোঁজ হওয়া কিশোরীর মরদেহ ‍মিলল পাটক্ষেতে

বিশেষ সংবাদ

গোসলের সময় নিখোঁজ হওয়া কিশোরীর মরদেহ ‍মিলল একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৮ জুন) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরে গোসলের সময় এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের আটকের অভিযান চালাচ্ছে পুলিশ

জানা গেছে, ভাঙ্গা পৌর সদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের মো: আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সেখান থেকে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ পটক্ষেতে ফেলে পালিয়ে যায়।

দুপুরের পর থেকেই পরিবারের সদস্যরা ওই কিশোরীকে খুঁজতে থাকেন। একপর্যায়ে নিহত কিশোরীর চাচা বিকালে ক্ষেতে কাজ করতে গেলে কিশোরীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরীর বাবা মো: আব্দুল হাই মাতুব্বর জানান, শুক্রবার দুপুরে মেয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। মেয়ে ‍দীর্ঘসময় হলো বাড়িতে না ফিরে আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকি। এর একপর্যায়ে আমার এক ভাই পাটক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পায় মেয়ের মরদেহ পরে রয়েছে। পরে আমাদের সংবাদ দিলে আমরা গিয়ে দেখি মেয়ের মৃতদেহ। যারা আমার মেয়েকে এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি চাই।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেন শাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চালাচ্ছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...