চলমান বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের, নিখোঁজ ২

বিশেষ সংবাদ

দেশে চলমান বন্যায় ১১টি জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লক্ষ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন এবং নিখোঁজ রয়েছেন ২ জন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম মো: আলী রেজা এসব তথ্য জানিয়েছেন।

- Advertisement -

কে এম আলী রেজা জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই রয়েছে, উপজেলার সংখ্যা ৭৪টি। ১১টি জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লক্ষ ১৯ হাজার ৩৭৫ জন। ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন।

৭৪টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পৌরসভা/ইউনিয়ন ৫৪১টি। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে ৫ লক্ষ ৯ হাজার ৭২৮ জন লোক আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের জন্য এখন পর্যন্ত মোট নগদ ৩ কোটি ৫২ লক্ষ টাকা সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

- Advertisement -

শুকনা খাবার দেওয়া হয়েছে ১৫ হাজার বস্তা এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন। এছাড়া, শিশু খাদ্য দেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকার মতো। আর গো-খাদ্য কেনার জন্য দেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকা বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি হ্রাস পাবে। তবে সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টির কারণে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে নতুন কিছু এলাকা প্লাবিত হতে পারে।

- Advertisement -

চলমান বন্যায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন জানিয়ে কে এম আলী রেজা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৫ জন, কক্সবাজারে ৩ জন, খাগড়াছড়িতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, ফেনীতে ১ জন এবং লক্ষ্মীপুরে ১ জন মারা গেছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত...