শাহবাগে অবরোধ চলছেই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন তীব্র

বিশেষ সংবাদ

ঢাকার শাহবাগে আজ শনিবার (১০ মে) সকালেও চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন

শাহবাগ মোড় ছাড়াও কাটাবন ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক বন্ধ রয়েছে। ফলে ওই এলাকায় যান চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তবে মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলোকে চলাচলের সুযোগ দিচ্ছেন আন্দোলনকারীরা।

শাহবাগে রাতভর আন্দোলনকারীদের অবস্থান লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকে আরও অনেকেই সেখানে যোগ দিচ্ছেন। উপস্থিত আছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি। আন্দোলনকারীদের মুখে এখন শোনা যাচ্ছে, এক একটা ‘লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’—এমন সব স্লোগানে উত্তাল শাহবাগ মোড়।

আজ ভোররাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে (ফেসবুক) এক বার্তায় বলেন,“ঢাকার শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও ব্লকেড নয়। হাইওয়েতে না গিয়ে জেলা শহরগুলোতে জমায়েত ও সমাবেশ করুন।”

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি ও মিন্টো রোডে বিক্ষোভের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরদিন শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাদের একটাই দাবি—অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করুক। দাবি না মানা পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানেও একই সময় গণজমায়েত কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...