তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, স্বস্তি আসতে পারে সোমবার

বিশেষ সংবাদ

দেশজুড়ে চেপে বসেছে প্রচণ্ড গরম। রাজশাহী ও চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, আর দেশের বেশিরভাগ অঞ্চলেই চলছে মৃদু থেকে মাঝারি মাত্রার উত্তাপ। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থার তেমন একটা পরিবর্তন আসছে না আগামী রোববারের আগে। তবে সোমবার থেকে একটু স্বস্তি মিলতে পারে।

গত সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকলেও গত বৃহস্পতিবার থেকে ক্রমেই বাড়তে থাকে তাপমাত্রা। শুক্রবার তা পৌঁছায় অসহনীয় পর্যায়ে।

শনিবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ‘শনিবার ও রোববার গরমের এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।’

এর আগে, শুক্রবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ৭২ ঘণ্টার মধ্যে আরও তীব্র রূপ নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য অংশসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘসময় রোদে না থাকার পরামর্শ দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের দুপুরের পর বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...