শেরপুরে করতোয়া গেটলক পরিবহনের কর্মবিরতি, বাস বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে করতোয়া গেটলক পরিবহনের শ্রমিকরা টানা কর্মবিরতিতে যাওয়ায় সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে মহাসড়কে নামেনি কোনো বাস। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বগুড়াগামী শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে। জানা যায়, বগুড়ার চারমাথা থেকে ছেড়ে আসা করতোয়া গেটলকের একটি বাস শেরপুর কোচ টার্মিনালে পৌঁছালে ঢাকাগামী যাত্রী তুলতে গিয়ে স্থানীয় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। যদিও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু একই দিন সন্ধ্যায় বগুড়ার কিছু শ্রমিক শেরপুরের করতোয়া গেটলক পরিবহনের তিনজন শ্রমিককে মারধর করলে উত্তেজনা বাড়ে।

- Advertisement -

এরই ধারাবাহিকতায় সমঝোতা না হওয়ায় শেরপুরের শ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দেন।

শেরপুর কার্যালয়ের সভাপতি আরিফুর রহমান জানান, রোববার রাতে শ্রমিক ও কমিটির এক সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক মতিউর রহমান অভিযোগ করে বলেন, “আমাদের শ্রমিকদের লাঞ্ছিত করার পরও বগুড়ার মোটরশ্রমিক নেতারা মীমাংসায় বসেননি। তাই বাধ্য হয়েই কর্মবিরতি শুরু হয়েছে।”

- Advertisement -

এ বিষয়ে বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, করতোয়া গেটলকের শ্রমিকরা আনুষ্ঠানিকভাবে মালিক সমিতিকে কর্মবিরতির বিষয়টি জানিয়েছেন এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শেরপুর করতোয়া গেটলক পরিবহনের প্রায় ৪৫টি বাস প্রতিদিন বগুড়া শহরে যাতায়াত করে। এই বাসগুলোতে শেরপুর, ধুনট ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর ও তাড়াশ থেকে কয়েক হাজার যাত্রী চলাচল করে থাকেন। কর্মবিরতিতে এসব এলাকার যাত্রীরা বিকল্প পরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...