শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল দ্রব্য ব্যবহারের অভিযোগে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ছোনকা এলাকার খোর্দ্দ বগুড়া এলাকায় ওই রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন

নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

সেখানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাবারে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ (সাল্টু) মেশানো এবং পাউডার দুধ ব্যবহার করে ‘গরুর দুধের দই’ নামে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার নমুনা সংগ্রহকারী প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...