বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে নগর উন্নয়নের রোডম্যাপ তৈরি

বিশেষ সংবাদ

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের রোডম্যাপ তৈরির লক্ষ্যে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি)” বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মশালা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেরপুর পৌরসভা কর্তৃক উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর ভ‚মিকা তুলে ধরা হয়, প্রজেক্টটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।

- Advertisement -

কর্মশালার শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম। তিনি স্থানীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার, উপস্থাপনে বিস্তারিতভাবে সিডিপি এর উদ্দেশ্য ও কার্যকারিতা ব্যাখ্যা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির আরইউটিডিপি প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, পৌর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. মইনুদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবীরাও কর্মশালায় অংশ নেন।

- Advertisement -

কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

বক্তারা বলেন, এই প্রকল্পটি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও টেকসই ও কার্যকর করে তুলবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করে একটি শক্তিশালী অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি করা, গ্রামীণ ও নগর অর্থনীতির পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।আরইউটিডিপি প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি করপোরেশন এর আওতাভুক্ত হবে, যার মাধ্যমে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন, যাদের প্রায় অর্ধেকই নারী।

- Advertisement -

প্রকল্পের আওতায় রাস্তাঘাট, ফুটপাত, সড়কবাতি, ড্রেন, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণসহ আধুনিক নগরসেবার নানা অবকাঠামো উন্নয়ন করা হবে। এই কর্মশালা শেরপুরের উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...