সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

বিশেষ সংবাদ

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা। কয়েক দিনের টানা বৃষ্টির পর সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে যেন নতুন করে ধাক্কা খাচ্ছেন ক্রেতারা। সবজি থেকে শুরু করে মাছ, মাংস, সবখানেই বাড়তি দাম।

শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামে সবচেয়ে বেশি চাপ পড়েছে। প্রায় কোনো সবজিই ৬০ টাকার নিচে নেই। এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

- Advertisement -

বাজারে আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। টমেটো ৬০, করলা ৬০-৬৫, পটল ৬০, ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ও ঝিঙা ৭০ টাকা। শসা ১০০ থেকে ১১০, বরবটি ৮০, কাঁকরোল ১২০ এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে

সবজির পাশাপাশি মাংস ও মুরগির বাজারেও বাড়তি দাম লক্ষ্য করা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, তবে বেশিরভাগ দোকানে ৮০০ টাকার নিচে মিলছে না। ব্রয়লার মুরগি কেজিতে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -

খিলক্ষেত বাজারে মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে পরিবহণ ব্যয়ও বেড়েছে। সামনে কোরবানির ঈদ থাকায় গরুর দাম নিয়েও আগাম হিসাব কষছেন বিক্রেতারা।

মুরগির দাম নিয়েও ক্ষোভ জানিয়েছেন আরেক ক্রেতা। তার ভাষায়, কয়েক দিন আগেও যে ব্রয়লার মুরগি ১৮০ টাকায় পাওয়া গেছে, সেটিই এখন ২০০ টাকায় কিনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

- Advertisement -

মাছের বাজারেও স্বস্তি নেই। প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে। পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। তেলাপিয়া ২৩০, পাবদা ৩৮০, রুই ৩২০ থেকে ৩৬০, কাতল ৪০০ টাকা। টেংরা ৮৫০ এবং গলদা চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অর্ধ কেজি ওজনের ইলিশের কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে পণ্যের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহণ খরচও বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...