১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বিশেষ সংবাদ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল।

শুরুর দিকে অবশ্য ভিন্ন চিত্র ছিল। ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তখন বাংলাদেশের রান ছিল ৫০। এরপর বৃষ্টিতে খেলা থেমে গেলে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ১৫ ওভারে। হাতে ৭ উইকেট রেখে বাকি ওভারগুলোতে দ্রুত রান তোলার সুযোগ থাকলেও সেই লক্ষ্য পূরণ হয়নি।

বৃষ্টি বিরতির পর ব্যাটিংয়ে ফিরে লিটন দাস ও তৌহিদ হৃদয় ইনিংস সামলানোর চেষ্টা করেন। হৃদয় কিছুটা আগ্রাসী হয়ে ৩১ রান করলেও দলকে বড় সংগ্রহে নিতে পারেননি। লিটন ২৬ রান করে ফিরলে মাঝের সারিতে আর কেউ দাঁড়াতে পারেননি।

ওপেনিংয়ে নেমে সাইফ হাসান ১৬ রান করেন। তবে বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারও পূর্ণ করতে পারেনি বাংলাদেশ, ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দলটি।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জশ ক্লার্কসন ছিলেন সবচেয়ে সফল। মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এছাড়া বেন সিয়ার্স ও নাথান স্মিথ দুটি করে উইকেট তুলে নেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার পথে বড় ধাক্কা খেল স্বাগতিকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।শনিবার (২ মে)...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি।শনিবার (২ মে)...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...