শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাব্বির হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন মহিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন চা বিক্রেতা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ২৪ ডিসেম্বর শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি ও প্রচার বহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল।

- Advertisement -

উক্ত ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১৬ নভেম্বর উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। সাব্বির হোসেন ওই মামলার একজন তদন্তপ্রাপ্ত অজ্ঞাতনামা আসামি।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “সাব্বির হোসেন এই মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মামলাটি তদন্তকালে ২০১৮ সালের ওই হামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের আগ্রহকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে সরকার। এ কারণে দেশটির শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন...

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভুজপুর থানার...

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ‘বিস্তৃত ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে...

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের আগ্রহকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে সরকার। এ কারণে দেশটির শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য...

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে...

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ‘বিস্তৃত ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেফতার ৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইয়াবাসহ আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...

মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়

পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ এক...

শেরপুরে বারোদুয়ারি হাটের জায়গা দখল করে দোকান নির্মাণের মহোৎসব

বগুড়ার শেরপুর পৌরসভার নিয়ন্ত্রণাধীন বারোদুয়ারি হাটের সরকারি জায়গা দখল...