রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বিশেষ সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। ওই মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন।

- Advertisement -

জানা গেছে, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে ইমামতি করেন আমির হোসেন। মাগরিবের নামাজের সময় মুসল্লিরা ওই মসজিদে গিয়ে গেটে তালাবদ্ধ দেখতে পান। তখন তারা ধারণা করেছিলেন, কোনো প্রয়োজনে তিনি বাইরে গেছেন।

কিন্তু এশার নামাজের সময়ও মসজিদ বন্ধ থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে কয়েকজন মুসল্লি মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, সিলিং ফ্যানের হুকের সঙ্গে একজন ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, প্রথমে সবাই ভেবেছিলেন ইমাম হয়তো বাইরে কোথাও গেছেন। পরে দীর্ঘ সময় তার কোনো খোঁজ না মেলায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

তিনি আরও জানান, সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় মরদেহটি ফ্যানের হুক থেকে ঝুলছিল। নিচে একটি মইও পড়ে ছিল। পাশাপাশি ইমামের ব্যবহৃত কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পারিবারিক কলহসংক্রান্ত কিছু বিষয় লেখা রয়েছে বলে জানা গেছে।

- Advertisement -

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি আমির হোসেনের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।স্থানীয় সময়...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করার পর সতীর্থদের দিকে না...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে...

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাব্বির হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের আগ্রহকে ইতিবাচক সংকেত হিসেবে...

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে এক...