অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে: উপদেষ্টা আসিফ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে। অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে ফেলা হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন আসিফ মাহমুদ।
তিনি জানান, সাধারণ ভোক্তাদের দুর্ভোগ কমাতে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সকল বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে বর্তমান সরকার।
ভোক্তাদের যেন সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় সেই জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি জানান, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভেঙে ফেলা হবে।
বেসরকারি খাতে ঋণ সুবিধা দেওয়ার জন্য এই সরকার সাহায্য করবে জানিয়ে উপদেষ্টা নাহিদ আরো জানান, দেশের সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর। আর বাজার সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে পণ্যের দাম প্রায় ৩০ শতাংশ বাড়ে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম মো: সফিকুজ্জামান।
তিনি জানান, দেশে সমবায় পদ্ধতি এখনো চালু করা হয়নি। ৪/৫ হাত বদলে দাম বাড়ছে সব নিত্যপণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে দেশের বাজারে এই অস্থিরতা থাকত না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মো: আলীম আখতার খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম উদ্দিন প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

