অন্বেষণ ডেস্ক :

অনিবার্য কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

বিশেষ সংবাদ

অনিবার্য কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করা হয়েছে। ৩ দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটির জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মো: মামুনুল হক একটি চিঠি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মে: মোশারফ হোসেন খান জানান, এইমাত্র মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করার চিঠি হাতে পেয়েছি।আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তায় ১৮ তারিখ থেকেই সব কটেজ ও রিসোর্টগুলোতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জন্য সাজেকের সব রিসোর্ট, কটেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট-কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই পাঁচ দিন পর্যটকদের সাজেক ভ্রমণ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে...

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিষপান করেন আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক। প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিষপান করেন আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক। প্রায় ১০...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা...

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ কয়েক দফা সমন্বয়ের মধ্যে তিনবারই দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন...

মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,...