অভিনেত্রী বাঁধন চার গোয়েন্দা সংস্থার সদস্য!

বিশেষ সংবাদ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের জীবনে ঘটেছে সিনেমাকেও হার মানানো এক বাস্তব কাহিনি। নিজের অভিনয় জীবন নিয়ে যেমন আলোচনায়, তেমনি ব্যক্তি জীবনের নানা বিতর্ক নিয়েও বারবার উঠে আসছেন খবরের শিরোনামে।

এবার তিনি জানালেন, তাকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে! সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চাঞ্চল্যকর অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেছেন বাঁধন।

২০২১ সালে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমায় কাজ করেন বাঁধন। সিনেমাটিতে তিনি ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন এজেন্ট। এই চরিত্রে অভিনয়ের সময় সহশিল্পী ছিলেন তাবু। কিন্তু সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে গিয়ে বাঁধন পড়েন বিপাকে। তার ভারতীয় ভিসা বারবার প্রত্যাখ্যাত হয়।

বাঁধনের ভাষ্য, “আমার ভিসা পাঁচবার বাতিল করা হয়। কারণ হিসেবে দেখানো হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে তোলা একটি ছবি।” যদিও পরে দেশের একজন প্রভাবশালী বন্ধুর সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পান তিনি।

কেবল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ নয়, বাঁধন জানালেন, সময়ের সঙ্গে সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে আরও কিছু গোপন সংস্থার সঙ্গে।

তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় আমাকে বলা হয় আমি সিআইএ’র এজেন্ট এবং ইউএসএইড থেকে অর্থ নিয়েছি। এরপর আবার বলা হলো, আমি জামায়াত কর্মী, কারণ আমি এক জামায়াত নেতার ছবি আমার প্রোফাইলে শেয়ার করেছিলাম।”

এর মধ্যেই গুঞ্জন ছড়ায়—তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। আর সম্প্রতি আবার তাকে ভারতের ‘র’ এজেন্ট বলা হচ্ছে।

এতসব গুজব ও সন্দেহের মাঝে সবচেয়ে আঘাত পেয়েছেন এক ঘনিষ্ঠজনের কথায়। বাঁধন জানান, “একজন কাছের বন্ধু, যিনি সরকারে আছেন, তিনি সরাসরি জিজ্ঞেস করলেন—টাকা খাইছো?”

এই কথায় ব্যথিত বাঁধন বলেন, “আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না। যেখানে মনে করা হয়, কেউ দেশকে ভালোবাসে না।”

এই ভিসা জটিলতা ও সন্দেহের কারণে বলিউড ও কলকাতার কয়েকটি কাজ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। তবে এতে ভেঙে পড়েননি তিনি। নিজের অবস্থান নিয়ে এখনও গর্বিত এবং আশাবাদী অভিনেত্রী বলেন, “আমি আমার মতোই থাকব, আমি জানি আমি কে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত...