‘উপদেষ্টা আসিফ ও মাহফুজ এনসিপির কেউ নন’

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন, “তারা যদি রাজনীতিতে থাকতে চান কিংবা নির্বাচন করতে চান, তবে সরকারে থেকেই সেটা সম্ভব নয়।”

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় এ দুই ছাত্র উপদেষ্টা সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেন, “আমি নিজেও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড এনসিপির সঙ্গে জড়িত নয়।”

তিনি অভিযোগ করেন, “তাদের নাম আমাদের দলে যুক্ত করে সামাজিক মাধ্যমে এক ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক এবং নিন্দনীয়।”

আসিফ ও মাহফুজ সরকারে থাকবেন কি না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও, নাহিদ ইসলাম বলেন, “আমরা আশা করি, গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে উপদেষ্টারা একসঙ্গে কাজ করবেন।”

সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে একটি পরিষ্কার রোডম্যাপ দিতে হবে।”

তিনি বলেন, “এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের ভিত্তিতে। তাই অভ্যুত্থান-পরবর্তী বিচার এবং সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমেই নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে।”

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচন “কমিশন তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমন অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।”

সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনসহ গুরুতর অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে পরিষ্কার অবস্থান নিলে জনগণের আস্থা আরও দৃঢ় হবে।” এসময় রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি দায়িত্বশীল আচরণের আহ্বান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...