অন্বেষণ ডেস্ক :

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

বিশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর দপ্তর প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত ১ বছরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আটক করা এসব মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন এবং ট্যাবলেট রয়েছে।

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গত ১ বছরে বিজিবির হাতে আটক হওয়া ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিলি, ১ হাজার ৩৫৯ বোতল ভারতীয় মদ, ৫৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ২ হাজার ১৯৮টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৫৮০টি নেশাজাতীয় ট্যাবলেট, ১০ কেজি ৪৮৫ গ্রাম হেরোইন ও ২ বোতল বিয়ার ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা।

- Advertisement -

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মো: এমারত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রিপন হোসেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আহসান খান, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরীন আক্তারসহ চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুকে...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি...