জায়েদ খানের সাথে সিনেমায় অভিনয় করতে চান না নিপুণ

জায়েদ খানের সাথে সিনেমায় অভিনয় করতে চান না নিপুণ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফল তম গেরিলা অপারেশন ‘অপারেশন জ্যাকপট’ ঘটনাটি নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা।
গত ২৯ ডিসেম্বর থেকে এফডিসির দুই এবং সাত নম্বর ফ্লোরে শুরু হবে রাজীব কুমারের পরিচালনায় সিনেমাটির শুটিং। ইতিমধ্যে অভিনেতা ও অভিনেত্রীও চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হঠাৎ করে অভিনেত্রী নিপুণ আক্তার সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি জানান, সিনেমাটিতে আমি ১টি অতিথি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তি করেছিলাম। কিন্তু এখন শুনছি এই সিনেমাতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সাথে এক সিনেমাটিতে অভিনয় করতে চাই না। তাই এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

নিপুণ আরও বলেন, তিনি সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সাথে কথা বলে তাঁর সিদ্ধান্ত জানিয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) চুক্তির টাকাও ফেরত দেবেন তিনি।
জায়েদ খানের সাথে সিনেমায় অভিনয় করতে চান না নিপুণ এ বিষয়টি নিয়ে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, ১ জন শিল্পীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমাদেরও অপশন রয়েছে, আমরা অন্য কাউকে নেব। তাই বলে তো শুটিং বন্ধ থাকবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী!

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

