তাপপ্রবাহে পুড়ছে ৯ জেলা, রোববারের আগে মিলবে না স্বস্তি

বিশেষ সংবাদ

দেশের নয় জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। স্বস্তির বৃষ্টিও মিলছে কিছু কিছু জায়গায়, তবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে এখনই বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

পূর্বাভাস বলছে, আগামী রোববারের (১৫ জুন) আগে দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য হ্রাসের সম্ভাবনা খুবই কম।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে এখনো তাপপ্রবাহ চলছে। এর কিছুটা প্রশমনের সম্ভাবনা থাকলেও, স্বস্তিকর পরিবর্তন আসতে সময় লাগবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকায় দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে

- Advertisement -

আগামী চার দিনের আবহাওয়া পূর্বাভাস

শুক্রবার (১৩ জুন):
দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বেশ কয়েকটি বিভাগে। তবে সার্বিকভাবে তাপমাত্রা প্রায় একই থাকবে

- Advertisement -

শনিবার (১৪ জুন):
বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে। তবে দিন-রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

রোববার (১৫ জুন):
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। রাজশাহীতেও মিলতে পারে কিছুটা স্বস্তি। সেদিন থেকে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

সোমবার (১৬ জুন):
বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। দেশের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমি বায়ু এখনো দেশের উপর সক্রিয় নয়, বঙ্গোপসাগরেও এর অবস্থান দুর্বল থেকে মাঝারি মাত্রার। ফলে প্রচণ্ড গরম আর এলোমেলো বৃষ্টির এই ধারা চলবে আরও কিছুদিন।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং সঙ্গে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...