বগুড়ায়

পুলিশের ওপর হামলার ঘটনায় তিন জন গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (০৯ এপ্রিল) ভোরে সোনাতলার একটি চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জুয়েল মিয়া (২৫), পিতা মৃত নুর আলম, নারুলী দক্ষিণপাড়া, বগুড়া সদর উপজেলা। মো. নুর আলম ওরফে সুইট (৩৫), পিতা মো. আমিনুল হক, ধাওয়াপাড়া। মো. রাব্বি হোসেন (২০), পিতা মো. আলম প্রাং, উত্তর ধাওয়াপাড়া। বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে অভিযানে নামে। জানা যায়, একটি ট্রাকে বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দুর্বৃত্তরা ট্রাকচালককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে।

তবে অভিযানের সময় পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন এএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। আহত পুলিশ সদস্যদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন।

নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, “পুলিশের উপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেপ্তারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...