অন্বেষণ ডেস্ক :

প্রার্থী হয়েও নিজ আসনে ভোট দিতে পারেননি হিরো আলম

বিশেষ সংবাদ

প্রার্থী হয়েও নিজ আসনে ভোট দিতে পারেননি হিরো আলম। বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি এবার ডাব মার্কা নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া-৬ (সদর) আসনে ভোটার হওয়ার কারণে তিনি সেখানেই ভোটাধিকার প্রয়োগ করেন। নিজ বাড়ির পাশে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করতে যান। হিরো আলম সকাল ১০টার দিকে কেন্দ্রে আসেন।

ভোট দেওয়া শেষে হিরো আলম বলেন, বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসন কাছাকাছি। আমি এই বগুড়া-৬ আসনে ভোট প্রদান করে গর্বিত। প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারিনি এতে আমার কোনো দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে, তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ।

তিনি জানান, ভোট সুষ্ঠুভাবে হলে আমি জয়ের ব্যাপারে খুব আশাবাদী। তবে যদি কেন্দ্রে কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার থাকে না। কালকে আমার বাড়ির ২০০ গজ সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আমি এতে কোনো প্রকার ভয় পাইনি। কারণ আমি ভয় পেলে ভোট করবে কে?

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন বর্তমান সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী (এ কে এম) মো: রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. মো: জিয়াউল হক মোল্লাসহ আরও ৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...