বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ মানবিক কল্যাণ ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ মানবিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় এই বিতরন করা হয়। সেখানে বৃদ্ধ সহ প্রায় শতাধিক অসহায় নারী-পুরুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন, বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ মানবিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক।
সংস্থাটির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সদস্য মুকুল মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাজু, সহ-সভাপতি আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আকরাম হোসেন, প্রচার সম্পাদক আঃ রউফ, সদস্য সাখাওত হোসেন রাজু, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

