বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের গাড়িবহরে হামলার মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ বেলাল হোসেন (৩৫) উপজেলার ফুলবাড়ি গ্রামের আবু মুসার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত শেরপুর উপজেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক। তাকে মঙ্গলবার রাত ১২ টায় পৌর শহরের ফুলবাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। শেরপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) বিএনপি দলীয় প্রার্থী গোলাম মো. সিরাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর দুপুরে উপজেলার গোঁসাইবাড়ি বটতলায় বিএনপি নির্বাচনী প্রচারণার মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের লোকজন বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

এ ঘটনায় গত বছরের ১৫ নভেম্বর রাতে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন উপজেলার কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। ৭৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মামলার তদন্তে বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং...