রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্য হাতির আক্রমণে সাত মাসের শিশুর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

বিশেষ সংবাদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মরদেহ নিয়ে শনিবার (২২ মার্চ) সকাল থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ২টার দিকে বন্য হাতি একটি টিনশেড ঘর ভেঙে ফেলে। আতঙ্কে মা খজিমা বেগম শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে এ সময় শিশুটি হাতির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড়ে তুলে আছাড় দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর নাম মো. আরমান জাওয়াদ, সে ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

আজ ভোর ৬টা থেকে ক্ষুব্ধ এলাকাবাসী কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বন্য হাতির আক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শিশুটির বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, “হাতি আমার ছেলেকে হত্যা করেছে এবং আমার স্ত্রীকে আহত করেছে। আমরা চাই, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। হাতিগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, স্থানীয়রা বন্য হাতির তাণ্ডব বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও বন বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেউ...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার...

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই...