লক্ষ্মীপুরে

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত

বিশেষ সংবাদ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৪ অক্টেবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা ক্ল্যাসিক নামে একটি বাস গতকাল মধ্যরাতে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। সেখানে বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

- Advertisement -

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, দুর্ঘটনাকবলিত বাসের সিলিন্ডারটি বেশ নিম্নমানের ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন, মো: হৃদয় (১৯), মো: ইউসুফ (৩২) ও সুজন (২৫)।

লক্ষ্মীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই ওই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে কারও কারও হাত-পাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) (সদর সার্কেল) সোহেল রানা জানান, বাসের গ্যস সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুকে...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি...