বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগে পলক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক ও টেলিযোগাযোগে থাকছেন পলক। পদত্যাগ করা ৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মো: জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এ তথ্য জানান সাংবাদিকদের।

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও এই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী রয়েছেন, তাই এখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে না।
এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মো: ইয়াফেস ওসমান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
টেকনোক্র্যাট এ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করে সরকার নতুন গেজেট জারি করে। নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা ১৯ নভেম্বর পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।
পদত্যাগপত্র জমা দেওয়া ৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয় বুধবার (২৯ নভেম্বর) এবং তা কার্যকর হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী!

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

