ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে কার্টনে মোড়ানো মৃত নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে কার্টনে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সকাল ৮টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিতাস সেতুর নিচ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার তিতাস সেতুর নিচে কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে মৃত নবজাতক উদ্ধারের বিষয়ে তিনি আরও জানান, কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে মৃত নবজাতকটিকে কার্টনে মুড়িয়ে ফেলে রেখে গেছে।
নবজাতকের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

