মাদারীপুর সদরে ৪টি বসতবাড়িসহ ১২টি ঘর আগুনে পুড়ে ছাই

মাদারীপুর সদরে ৪টি বসতবাড়িসহ ১২টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো: নজরুল বেপারীর স্ত্রী শামিমা বেগম তার রান্নাঘরের চুলা জ্বালিয়ে রাখা অবস্থায় মসলা আনতে বসতঘরে যান। পরে চুলা থেকে পাটখড়িতে আগুন লেগে চারদিকে তা ছড়িয়ে পড়ে। এতে ৪টি বসতবাড়ি, ৪টি রান্নাঘর ও ৪টি গোয়ালঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, মাদারীপুর সদরে একটি বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ আগুনের সূত্রপাত হয়েছে রান্নাঘর থেকে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। আমরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

