শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদরাসা সুপার কারাগারে

শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো: জাহাঙ্গীর আলমকে জেলা করাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুন) বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় টিউশন ফির ৩৭ হাজার টাকা সরকারি তহবিল থেকে বগুড়া থানা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এই টাকা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করার কথা ছিল।

অভিযোগ উঠেছে, তৎকালীন মাদরাসা সুপার মো. জাহাঙ্গীর আলম কারো অজান্তে ওই টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করেন।
ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৩ সালের ২৩ মে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে তিনি অভিযোগের সত্যতা পেয়ে ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। আজ মামলার শুনানি ছিল। আদালতে হাজির হয়ে জাহাঙ্গীর জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, “উপবৃত্তির টাকা আত্মসাৎ ছাড়াও সুপার জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগে প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

