শেরপুরে ৭৭৪ মদের বোতলসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ সংবাদ

শেরপুরে পুলিশের অভিযানে ৭৭৪ ভারতীয় মদের বোতলসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। এসময় মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।

- Advertisement -

শেরপুরে ৭৭৪ মদের বোতলসহ দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, নালিতাবাড়ী সড়ক হয়ে মদের একটি বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এরপর উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ওই প্রাইভোটকারটি (ঢাকা মেট্রো-চ-১৩-৮৩০৪) আটক করে তল্লাশি করলে একে একে বেরিয়ে আসে ৯টি ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় ৭৭৪টি মদের বোতল। সেই সঙ্গে দু’জন মাদাক কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...