শোকাচ্ছন্ন আমরা, তবে ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে: আইন উপদেষ্টা

বিশেষ সংবাদ

শোকাহত জাতিকে আশ্বস্ত করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শোকাচ্ছন্ন আমরা, তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, জুলাই গণআন্দোলনে শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে।

- Advertisement -

তিনি জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তাদের জামিনের গুজবটি সঠিক নয়। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। এরপর দ্রুত বিচার শুরু হবে।

তিনি আরও জানান, সংশোধিত আইনে বিচার শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে রায় ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ রিপোর্ট সহায়ক হলে তার আগেও বিচার সম্পন্ন হতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

- Advertisement -

মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যার মামলায় গত বুধবার থেকে বিচার শুরু হয়েছে। আসিফ নজরুল জানিয়েছেন, ডিএনএ প্রমাণ ও আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি বিচার দ্রুত শেষ হওয়ার পথ তৈরি করেছে। তিনি আশাবাদী, আগামী সাত কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, “বিচারকাজে দুই-চারদিন দেরি হলে আমাদেরও কষ্ট হয়, সেটা স্বাভাবিক। তবে বিচার যদি সঠিকভাবে না হয়, আপিলে গিয়ে রায় টিকবে না। সেটা হবে আরও বড় বেদনার। তাই সঠিক ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...