বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছাড়াছড়ি, ছবি ভাইরাল

বিশেষ সংবাদ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হকের বিছানার ওপর টাকার ছড়া-ছড়ির একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা তার সন্তানদের খেলা করার বিছানার ওপর ছড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ওই ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল হওয়া ছবিটি কবেকার সে বিষয়ে জানা যায়নি।

ভাইরাল ওই ছবিতে দেখা যায়, পাশেই দাঁড়িয়ে রয়েছেন মুজিবুল হকের স্ত্রী। খাটের ওপর বিছানায় বসে রয়েছে মুজিবুল হকের ৩ শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের অনেকগুলো বান্ডিল পড়ে রয়েছে বিছানায়।

মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছেন। অন্য এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার সে দৃশ্যগুলো দাঁড়িয়ে থেকে দেখছেন।

তবে অনেকের ধারণা, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কোনও এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিনের উৎসবকে আরো আনন্দিত করতে বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে দিয়েছেন সন্তানদের সামনে।

এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ একজন সেই ছবিটি তুলেছেন। রাজনৈতিক পট-পরিবর্তনের পরে ছবিটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পালানোর পর গা ঢাকা দেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। বাসে আগুন দিয়ে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক সমিতি তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন

মুজিবুল হক দীর্ঘ ৬৭ বছর বয়সে কুমার জীবনের অবসান ঘটিয়ে গত ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে ১ম কন্যা সন্তানের বাবা হন মুজিবুল হক। ২০১৮ সালের ১৫ মে তার জমজ ছেলে সন্তানের জন্ম হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...