অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জ সদরে ৯ মাস গর্ভবতী নারীর মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জ সদরে কড্ডার মোড় ভুইয়াপাড়া এলাকা থেকে সীমা খাতুন (১৮) নামে ৯ মাস গর্ভবতী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ওই নারীর স্বামীর বাড়ী থেকে মরদেহ উদ্ধার করেন সদর থানা পুলিশ। পুলিশ ধারনা করেছে সীমা খাতুন আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ সীমাকে যৌতুকের মাত্র ১ ভরি স্বর্ণের জন্য মারপিটের পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত সিমার স্বামী মো: মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ১০ মাস আগে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় ভুইয়াপাড়া এলাকার মো: ফজল শেখের ছেলে মনিরুল ইসলমের সাথে সীমা খাতুনকে বিয়ে দেন। বিয়ের পর ১ ভরি স্বর্ণের গহনা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকার অভাবে স্বর্ণ দিতে পারেনি তার পরিবার। এ জন্য বিভিন্ন সময় সীমাকে নির্যাতন করত তার স্বামী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সীমা তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা ওদেরকে ১ ভরি সোনা দিয়ে দাও। নইলে আমার স্বামী আমাকে ভীষণ মারধর করছে। তার বাবা বলেন কালকের মধ্যেই সোনা দিয়ে দিবো। কিন্তু সেদিন রাত ৩টার দিকে তার পরিবার জানতে পারে সীমা মারা গেছে। সীমা ৯ মাসের গভবর্তী ছিল।

সিরাজগঞ্জ সদরে ৯ মাস গর্ভবতী নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) কমল চন্দ্র বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে সীমার শরীরে মারপিটের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবুও নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী মনিরুলকে গ্রেফতারের পর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ৩০৬ ধারায় মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে...