অবশেষে কুয়েটের ভিসি ও প্রোভিসি’র পদত্যাগ, সংকট নিরসনে অগ্রগতি

বিশেষ সংবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান অস্থিরতার প্রেক্ষিতে উপাচার্য ও সহ-উপাচার্য অবশেষে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান।

- Advertisement -

সাম্প্রতিক সময়ের সহিংসতা ও অচলাবস্থার পরিপ্রেক্ষিতে কুয়েট প্রশাসনের সর্বোচ্চ দুই দায়িত্বশীল ব্যক্তির সরে যাওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম দ্রুত সচল করতে ভিসি ও প্রোভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে তাদের স্থলাভিষিক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে, অন্তর্র্বতীকালীন সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।

- Advertisement -

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এর প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীরা ১৩ এপ্রিল প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন

পরদিন, ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়ে ওঠে কুয়েট। উপাচার্যের পদত্যাগসহ একদফা দাবিতে ২২ এপ্রিল বিকেল থেকে ২৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেন ভিসির পদত্যাগের আলটিমেটাম।

- Advertisement -

দাবি পূরণ হওয়ায় অনশনরত শিক্ষার্থীরা ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙেন। পরিস্থিতি শান্ত হতে শুরু করে। পরে, বুধবারের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি করে আসছিলাম। শেষ পর্যন্ত দাবি মেনে নেওয়ায় আমরা স্বস্তি বোধ করছি এবং চাই একাডেমিক পরিবেশ দ্রুত স্বাভাবিক হোক।”

এখন শিক্ষার্থীদের একটাই চাওয়া—ক্লাসে ফিরে গিয়ে পড়ালেখা আবার শুরু করা। নতুন নেতৃত্বের অধীনে কুয়েটের শিক্ষায় ও প্রশাসনে স্থিতিশীলতা ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...