‘আমার একটাই দোষ, আমি গরিব’: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বিশেষ সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কাওসার হোসেন (২৩) নামের এক যুবক। মৃত্যুর আগে লেখা চিরকুটে তিনি লিখে গেছেন— ‘আমার একটাই দোষ, আমি গরিব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম।’

জানা গেছে, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহর পাশেই পাওয়া যায় হৃদয়বিদারক ওই চিরকুটটি।

- Advertisement -

নিহত কাওসার পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা শাহ আলম মৃধার ছেলে। পরিবারের হাল ধরার দায়িত্ব তার কাঁধেই ছিল। বাবা মারা যাওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কাওসার ঢাকায় পাড়ি জমান।

২০২৪ সালে বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর পরিবারের সবাইকে নিয়ে রাজধানীতে এসে শ্রমিকের কাজ শুরু করেন।

- Advertisement -

কিন্তু কোথাও স্থায়ী কাজ না পেয়ে একপর্যায়ে তিনি হতাশ হয়ে পড়েন। সংসার চালাতে গিয়ে ধীরে ধীরে দেনায় জড়িয়ে পড়েন কাওসার।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জীবনের এই টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

- Advertisement -

তার চিরকুটে লেখা ছিল, ‘আমার জীবনে তিনজন মানুষ ছিল—মা, বউ আর ভাই। আল্লাহ তুমি ওদের দেখে রাইখো।’

কাওসারের এক বন্ধু জানান, “ও বরাবরই খুব সংগ্রামী ছিল। কিন্তু জীবনের চাপে একেবারে ভেঙে পড়েছিল। কোনোদিন ভাবিনি ও এমন সিদ্ধান্ত নিতে পারে।”

নিহতের মরদেহ উদ্ধারে করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে মা মরদেহ বাড়িতে নিতে পারেননি। পরে বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সহায়তায় মরদেহ কাওসারের গ্রামের বাড়িতে পৌঁছানো হয় এবং সেখানেই তার দাফন সম্পন্ন হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...