আলু ও পেঁয়াজে স্বস্তি মিললেও, অস্থির তেল-চালের বাজার

বিশেষ সংবাদ

বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে বিভিন্ন শাক-সবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে আরো অস্থির হয়ে উঠেছে তেল ও চালের বাজার। শুক্রবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর এবং রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে সরবারহ বাড়ছে শীতকালীন শাক-সবজির। হাতে গোনা কয়েকটি সবজির দাম ওঠানামা করলেও বেশিরভাগের দামই কমেছে।

- Advertisement -

বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, লতি ৫০ টাকা ও পটোল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৩০ টাকা, শালগম ২০ টাকা, শিম ২০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা ও শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি ধনেপাতা ২০ থেকে ৩০ টাকা, পেঁয়াজের কলি ২০ থেকে ২৫ টাকা, পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, ব্রকলি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

- Advertisement -

কাঁচা মরিচের দামও কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে কাঁচা মরিচের প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, আর পাইকারিতে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৩০ টাকা, কলমিশাক ১০ টাকা, মুলাশাক ১০ টাকা, মেথি শাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকায়।

নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে আলু ও পেঁয়াজের বাজারেও। বর্তমানে প্রতি কেজি নতুন আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে যা কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা ও আড়তে বিক্রি হচ্ছে ১৬ টাকায়।

- Advertisement -

কেজিতে ৫ টাকা কমে খুচরায় বাজারে প্রতি কেজি পুরান দেশি পেঁয়াজ ৮৫ থেকে ১০০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকা ও মুড়িকাটা পেঁয়াজ ৪০ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

অস্থিরতা কমেনি চালের বাজারে। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৮০ টাকা, আটাইশ ৫৮ থেকে ৬০ টাকা, মোটা স্বর্ণা ৫২ থেকে ৫৬ টাকা, নাজিরশাইল ৭৬ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬ থেকে ১১৮ টাকায়।

তেলের বাজারেও একই অবস্থা। দাম বাড়ানোর ১ মাস পরও বাজারে কৃত্রিম সংকট কাটেনি বোতলজাতকৃত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত করা ৫ লিটারের তেল কিছুটা পাওয়া গেলেও ১ ও ২ লিটারের বোতলজাত তেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। হাতে গোনা ২/১টি দোকানে পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

আর বোতলজাত করা সয়াবিন তেলের চেয়েও বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রি হতে দেখা যায়। খোলা সয়াবিন তেল কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। তবুও মিলছে পর্যাপ্ত পরিমাণে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...