কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা’

বিশেষ সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গেজেটভুক্ত মেয়র ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন।

বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি তাদের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে বলেন, “ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।”

- Advertisement -

পোস্টে ইশরাক লেখেন, “রাজনৈতিক শিষ্টাচার ও যুক্তির জায়গা থেকে আমি মনে করি—আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উচিত অন্তর্র্বতী সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। কারণ যেভাবে আপনাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ধরা পড়ছে, তাতে ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া ও নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে পদত্যাগের দাবি কি অযৌক্তিক হতে পারে?”

তিনি আরও বলেন, “আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও বাড়াবে। আমি বিশ্বাস করি, সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে দলীয় অভিজ্ঞতা অর্জন করলে আপনারা দেশ ও জনগণের জন্য আরও ভালো কিছু করতে পারবেন।”

- Advertisement -

ইশরাক লেখেন, “আপনাদেরই নাহিদ ইসলাম দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্ব ধরে রাখতে পারতেন, কিন্তু রাজনীতিতে যুক্ত হতে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। অতীতে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহরাও একইভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো ভবিষ্যতে নির্বাচিত হলে আবার মন্ত্রী হবেন।”

পোস্টে নিজের ভূমিকা নিয়েও মন্তব্য করেন ইশরাক। তিনি লেখেন, “হয়তো অনেকে বলবেন, মেয়র হওয়ার জন্য আমি জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনে যুক্ত ছিলাম। আমিও সমালোচিত হয়েছি। কিন্তু তখন আমার কোনো উপায় ছিল না। আমি শুধু জনগণকে বোঝাতে চেয়েছি—আপনাদের যে ভুল পথে চালানো হচ্ছে, তা কতটা বিপজ্জনক।”

- Advertisement -

পোস্টের শেষ দিকে তিনি লেখেন, “বন্দোবস্ত তো আগেরটাই চলছে, কেবল আরও পাকাপোক্তভাবে। তাই পদত্যাগের দাবির প্রশ্নে এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই। বরং প্রশ্ন হলো, আপনারাই বা কেন থাকতে চাইছেন?”

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে দেওয়া রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়। গেজেটের পর থেকেই ইশরাক সমর্থকেরা তার শপথের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগেও মঙ্গলবার (২০ মে) বিতর্কিত উপদেষ্টাদের অপসারণে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাক।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...