কুমিল্লায় বিএসএফের গুলিতে মো: কামাল হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তের পাহাড়পুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফের সদস্যরা তাকে
লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নিহতের মরদেহ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসফ)।
- Advertisement -
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। নিহত মো: কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।


