জুডিশিয়াল কিলিংয়ের’ শিকার জামায়েতের শীর্ষ ছয় নেতা

বিশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, শেখ হাসিনার শাসনামলে দলটির শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলার ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার বৈধতা দেওয়া হয়েছে বিচার ব্যবস্থার নাম করে।

মঙ্গলবার (২৭ মে) এটিএম আজহারুল ইসলামের আপিল বিভাগের খালাসের রায় ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, “এই রায় প্রমাণ করে, সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। আমরা বহুদিন ধরে আজহারুল ইসলামের খালাসের অপেক্ষায় ছিলাম। অবশেষে তা এসেছে। আমাদের দোয়া কবুল হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি অচিরেই মুক্ত হয়ে দলের নেতৃত্বে আসবেন।”

জামায়াত আমিরের দাবি, “শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনে আমাদের ছয়জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আরও বহু নেতাকর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনেও বহু মানুষ শহীদ হয়েছেন।”

- Advertisement -

তিনি বলেন, “এই মামলাগুলো চালাতে গিয়ে সরকার সীমাহীন জালিয়াতি ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন মহল থেকে সুষ্ঠু বিচারের পরামর্শ দেওয়া হলেও, তা মানা হয়নি। কারণ লক্ষ্য ছিল একটাই—আমাদের নেতাদের খুন করা। বিচার বিভাগ পর্যন্ত সেই ছকে অংশ নিয়েছে।”

শফিকুর রহমানের ভাষ্য, সেইফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা স্বীকারোক্তির জন্য নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। তবে নেতারা তাদের ঈমানি শক্তিতে অটল ছিলেন, মাথা নত করেননি।

- Advertisement -

তিনি বলেন, “আদালত প্রাঙ্গণ থেকে আজহারের পক্ষে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালিকে তুলে নেওয়া হয়েছিল। এসব ঘটনায় আন্তর্জাতিক কোনো আইন মানা হয়নি, বরং ‘জেনোসাইড জাস্টিস’ চালানো হয়েছে।”

শফিকুর রহমান আরও বলেন, “ভবিষ্যতে যদি আমাদের দেশের সেবা করার সুযোগ আসে, তবে আমরা প্রতিশোধের রাজনীতি পরিহার করব। একটি বৈষম্যহীন সমাজ গড়তে যা করণীয়, সবই করব।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...