টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বিশেষ সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (১৬ মার্চ) সকালে পুলিশ তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি, মির্জাপুর উপজেলার আজাগানা ইউনিয়নের একটি গ্রামে এক ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ করে ফিরোজ মিয়া।

- Advertisement -

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় গ্রামের মাতব্বররা সালিশ বৈঠক করেন এবং ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করেন। এই ঘটনা প্রকাশ পেলে ৮ মার্চ শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন

মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তবে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একাধিক অভিযান পরিচালনার পর প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

এর আগে, মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করার অভিযোগে ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১) কে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া মাতব্বরদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। বুধবার (১৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। বুধবার (১৮...

শেরপুরে মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮...

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর বছর বয়সী শিশু...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে সব পক্ষকে...