ফরিদপুরে কালীমাতা মন্দিরে আগুন, গণপিটুনিতে নিহত ২

বিশেষ সংবাদ

ফরিদপুরে কালীমাতা মন্দিরে আগুন দেয়ার অভিযোগে ৭ নির্মাণ শ্রমিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২ শ্রমিক নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালীমাতা মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এমন ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ফরিদপুর, মাগুড়া ও রাজবাড়ী জেলার বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি টহলে থাকবে বলে জানায় জেলা প্রশাসক।

- Advertisement -

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধুখালী উপজেলার পঞ্চপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। স্কুলের পাশের একটি কালীমাতা মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন দেয়ার অভিযোগে স্থানীয় কয়েক’শ বিক্ষুদ্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠিসোটা নিয়ে স্কুলে থাকা ওই নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক মো: আরশাদুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মো: আশরাফুলের মৃত্যু হয়। নিহত ২ ভাই মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট এলাকার বাসিন্দা। আহত ৫ জন শ্রমিকরে মধ্যে ২ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ৩ জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

এ ঘটনার পর পঞ্চপল্লী গ্রামে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি টহলে থাকবে বলে জানান জেলা প্রশাসক। এ ঘটনাটির পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার কিছুক্ষণ পর ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুরে কালীমাতা মন্দিরে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো: মোর্শেদ আরম জানান, কালি মন্দিরে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগে স্কুলের নির্মাণ কাজে থাকা বেশ কয়েকজন শ্রমিকের উপর হামলা চালায় এলাকাবাসী।

- Advertisement -

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এলাকাবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। পরে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুড়া থেকে অতিরিক্ত পুলিশ এবং র‌্যাব পাঠানো হয়। এসময় পুলিশ বেশকিছু ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি তলব করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তারা ঘটনাস্থলসহ ফরিদপুরের গুরুত্বপূর্ন স্থানে টহল দেবে। পরিস্থি এখন শান্ত রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...