বিচারিক আদালতে সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে আর নেই কোনও বাধা

বিশেষ সংবাদ

বিচারিক আদালতে করা সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ, ‘হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেন’ সংক্রান্ত অভিযোগ থেকেও তিনি মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন, যেখানে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে

- Advertisement -

বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি নেই। এর আগে বিভিন্ন দুর্নীতি, মানি লন্ডারিং এবং অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল, তবে একে একে সব মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা সংশ্লিষ্ট ঘুষ লেনদেনের অভিযোগে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল। অভিযোগ ছিল, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ডের আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেন করা হয়েছিল। তবে আদালতে দুদক কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় আসামিরা খালাস পান।

- Advertisement -

বিগত সরকারের আমলে একাধিক মামলায় দণ্ডিত হওয়ার পর থেকেই যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তারেক রহমান। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো একে একে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে থাকে। এরই মধ্যে, ৬ আগস্ট নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়াও মুক্তি পান।

বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয়, তারেক রহমান কবে দেশে ফিরবেন? যদিও বিএনপির শীর্ষ নেতারা এখন পর্যন্ত তার ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি, তবে তারা বলছেন, আইনি বাধা আর নেই।

- Advertisement -

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে শুধুমাত্র আইনি বাধা নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও তার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

তবে বিএনপির নেতারা আশাবাদী, রাজনৈতিক পরিস্থিতি আরও অনুকূল হলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...